ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মাসুদ সাঈদী

জামায়াত দুর্নীতিতে নয়, ন্যায়-নীতিতে বিশ্বাসী

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৩:০৫ পিএম

জামায়াত দুর্নীতিতে নয়, ন্যায়-নীতিতে বিশ্বাসী

পিরোজপুর-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, “বিগত দিনে দুর্নীতির অভিযোগে অনেক দলের নেতা, এমপি ও মন্ত্রী অভিযুক্ত হয়ে কারাভোগ করেছেন। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু জামায়াতের নেতাদের ক্ষেত্রে এমনটি ঘটেনি। এতে প্রমাণ হয়, জামায়াতে ইসলামী দুর্নীতিতে নয়, ন্যায়-নীতিতে বিশ্বাসী। আপনারা যতই কটাক্ষ বা অপপ্রচার করুন না কেন, আমরা তাতে ভীত নই।”

বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী আরও বলেন, “আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) দীর্ঘ ১০ বছর পিরোজপুর-১ আসনে দায়িত্ব পালন করেছেন। তবে ১৯৯৬ থেকে ২০০১ সাল আওয়ামী শাসনামলে উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে গিয়ে ফ্যাসিস্টদের রোশানলে পড়তে হয়েছিল। পরে ২০০১ থেকে ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের আমলে তিনি ব্যাপক উন্নয়নমূলক সাফল্য দেখাতে সক্ষম হয়েছিলেন। আমি বাবার অসমাপ্ত কাজ শেষ করতে চাই, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। মহান আল্লাহ যদি আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন, তবে পিরোজপুর-১ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”

সভায় ইউনিয়ন জামায়াত সভাপতি আনিছুর রহমান মল্লিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ, ইউনিয়নের সহ-সভাপতি শেখ মো. ফরহাদ হোসেন প্রমুখ।

এর আগে সকালে ইউনিয়নের বাঘাজোড়া ঈদগাহ মাঠে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায়ও বক্তব্য রাখেন মাসুদ সাঈদী।

ইএইচ

Link copied!