ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অক্সিজেন সাপোর্টে রোগী, মাঝপথে অ্যাম্বুলেন্সে ডাকাতি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:৫৭ পিএম

অক্সিজেন সাপোর্টে রোগী, মাঝপথে অ্যাম্বুলেন্সে ডাকাতি

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদল অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতেরা রাস্তার ওপর গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। এরপর পাঁচ-ছয়জনের একটি দল দেশীয় অস্ত্র হাতে চালক ও যাত্রীদের জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

অ্যাম্বুলেন্স চালক রতন জানান, তিনি রাত প্রায় ১টার দিকে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলেন। এসময় ডাকাতরা গলায় অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে যায় এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়।

রোগীর স্বজন জালাল অভিযোগ করে বলেন, তারা চালককে অন্য পথে না যেতে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি কাতলামারী-দিয়ে যাওয়ার পথই বেছে নেন। ওই পথেই ডাকাতির কবলে পড়ে তাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে রাত ২টার দিকে তারা রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করতে সক্ষম হন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, রাত সাড়ে ১২টার দিকে লিটন নামে রোগী হৃদ্‌রোগ ও ডায়াবেটিসজনিত সমস্যায় ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। পথে ডাকাতির এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “ঘটনার ব্যাপারে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!