ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তানোরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম মুক্ত ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান

তানোর প্রতিনিধি

তানোর প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৪৬ পিএম

তানোরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম মুক্ত ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান

‘‘শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’’ স্লোগানকে সামনে রেখে তানোরে এডিপি ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুশ্রম মুক্ত ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লোটাস চিসিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানোর এরিয়া প্রোগ্রামার বিমল জেমস্ কস্তার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর থানার এসআই নাঈম হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাঈদ হোসেন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান তানোর পৌরসভা ও পাঁচন্দর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন। 

এছাড়া অনুষ্ঠানের শেষে ১৮ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন, মুদি দোকানের জন্য মালামাল, এবং চায়ের দোকানের জন্য গ্যাসের চুলা ও সিলিন্ডার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!