ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৬:৪৪ পিএম

দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনকে নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভাটি সোমবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজামণ্ডপের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। 

তিনি বলেন, “সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করতে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। পূজায় কোনো আইনশৃঙ্খলা অবনতি ঘটতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাপ্তাই জোনের ৩৮ বীরের উপ-অধিনায়ক মেজর নাজমুল কাদির শুভ, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) রুদ্র, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই বিজিবি সহকারী পরিচালক উপেন্দ্র লাল হালদার, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, জামায়াতে ইসলামি কাপ্তাইয়ের আমীর হারুনর রশিদ, কাপ্তাই প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনীত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্যসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!