ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অগ্নিনির্বাপণ করতে গিয়ে নিহত শামীমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:১২ পিএম

অগ্নিনির্বাপণ করতে গিয়ে নিহত শামীমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নেত্রকোণার কেন্দুয়ার ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ (রুকেল) টঙ্গীর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এর আগে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তিনি প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হন।

বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের নিজ গ্রাম পিজাহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ব্যক্তিগত জীবনে শামীম আহমেদ দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন। দীর্ঘ ২২ বছর ধরে তিনি ফায়ার সার্ভিসের নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শামীম আহমেদ পিজাহাতী গ্রামের সাহেব আলীর ছেলে এবং মৃত্যুকালে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে শামীম আহমেদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!