ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লোহাগড়ায় উন্নয়নের প্রতিচ্ছবি: এসিল্যান্ড ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র

সরদার রইচ উদ্দিন টিপু, লোহাগড়া (নড়াইল)

সরদার রইচ উদ্দিন টিপু, লোহাগড়া (নড়াইল)

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৩:৪৩ পিএম

লোহাগড়ায় উন্নয়নের প্রতিচ্ছবি: এসিল্যান্ড ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র

নড়াইল জেলার লোহাগড়া উপজেলা খুলনা বিভাগের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে রয়েছে। 

ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনায় প্রশংসিত হয়েছেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।

তিনি ভূমি সেবায় দালালমুক্ত সেবা নিশ্চিত করেছেন, অবৈধ দখল উচ্ছেদ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন, যার ফলে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। 

এছাড়াও, পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার নেতৃত্বে নতুন মাত্রা যোগ হয়েছে।

দৃশ্যমান উন্নয়নমূলক কাজ

গত এক বছরে লোহাগড়া পৌরসভায় একাধিক সড়ক নির্মাণ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার, খেলার মাঠসহ প্রায় ২২–২৩টি উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য

  • লোহাগড়া থানার সামনে চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ
  • লোহাগড়া বাজার ফলপট্টি থেকে বাজার ব্রিজ পর্যন্ত ২৫০ মিটার রাস্তা
  • সরকারি পাইলট স্কুল থেকে বাজার ফলপট্টি পর্যন্ত ১৫০ মিটার ড্রেনসহ রাস্তা
  • মোল্লার মাঠ থেকে আদর্শ স্কুল পর্যন্ত ৩০০ মিটার রাস্তা ও স্কুলের ভেতর ও চারপাশে ওয়াকওয়ে নির্মাণ
  • মহিলা কলেজ থেকে মেইন রোড পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন
  • জয়পুর স্কুল পর্যন্ত ২৫০ মিটার রাস্তা নির্মাণ
  • পাইলট মডেল স্কুলে অভিভাবকদের জন্য বসার সিট নির্মাণ
  • উপজেলা ভূমি অফিসের সামনে পাকা গ্রাউন্ড স্থাপন ও গ্রাহক বসার স্থান নির্মাণ
  • লোহাগড়া ঈদগাহ, লক্ষ্মীপাশা কবরস্থান, জয়পুর শ্মশানঘাটসহ বিভিন্ন ধর্মীয় স্থানে উন্নয়ন কাজ
  • মারকাজুল আদর্শ রাস্তায় ২৫০ মিটার রাস্তা নির্মাণ
  • লক্ষ্মীপাশা কালী মন্দিরের সামনে রাস্তা পাকাকরণ
  • লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে খেলার মাঠে বালুভরাট
  • লোহাগড়া বাজারে গরুর হাট স্থাপন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম

এছাড়া, পৌরসভার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নাগরিক সেবা সহজ করতে সনদ প্রদান কার্যক্রমও গতিশীল করা হয়েছে।

উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি এসিল্যান্ড মিঠুন মৈত্র ভূমি অফিসকে দালালমুক্ত করেছেন। গত এক বছরে প্রায় ১৫,০০০ নামজারি দ্রুত সম্পন্ন হয়েছে, যার ফলে সাধারণ মানুষ ভূমি সেবায় স্বস্তি পাচ্ছেন।

জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী লোহাগড়া পৌরবাসীর জন্য সহকারী কমিশনার ও পৌর প্রশাসক মিঠুন মৈত্রের এই জনবান্ধব পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তার নেতৃত্বে লোহাগড়া একটি সুশৃঙ্খল ও উন্নত প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে মডেল পৌরসভা হিসেবে গড়ে উঠবে।

ইএইচ

Link copied!