ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ , গ্রেপ্তার যুবক

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:৩৬ পিএম

বরিশালে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ , গ্রেপ্তার যুবক

খালা বাড়িতে বেড়াতে গিয়ে রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হওয়ার পর তিনজন বখাটের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৬)। 

শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে এক ধর্ষককে গ্রেপ্তার করে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।

ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের। গ্রেপ্তারকৃত ধর্ষক ফয়সাল বেপারী (২৬) ওই গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানিয়েছেন, দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফয়সাল বেপারীকে শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রী এলাকার বাইপাস সড়কের চৌরাস্তা নামকস্থান থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এজাহারে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ওই গৃহবধু উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের খালা বাড়িতে বেড়াতে যায়। ওইদিন দিবাগত রাত একটার দিকে প্রকৃতির ডাকে সারাদিতে গৃহবধু ঘর থেকে বের হয়। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা তিন বখাটে ওই গৃহবধূর মুখ চেঁপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরবর্তীতে গৃহবধূর চিৎকারে ঘরে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে ওই গ্রামের দুলাল সরদারের ছেলে নাবিল সরদার (২০), মো. আলী হোসেন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৬) ও অজ্ঞতনামা আরেক যুবককে আসামি করে ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জেএইচআর

Link copied!