ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

পাবনা প্রতিনিধি 

পাবনা প্রতিনিধি 

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:১৬ এএম

ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

‎পাবনার ভাঙ্গুড়া স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় তিন ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে।  সোমবার ভোর চারটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে প্রায় সহস্রাধিক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পরে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন। 

‎এদিকে এর প্রায় তিন ঘন্টা পার হলেও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা। 

‎প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোন হাতায়াতের ঘটনা দেখা যায়নি। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে তিনি জানান।

‎এই ঘটনায় ভাঙ্গুড়া বরাল ব্রীজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, শুনেছি ট্রেন লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ আছে। তবে বিস্তারিত জানি না। 

‎ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে । পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

জেএইচআর

Link copied!