ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিবচরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

মশিউর কাজী, শিবচর (মাদারীপুর)

মশিউর কাজী, শিবচর (মাদারীপুর)

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৫ পিএম

শিবচরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বর্ষার মৌসুমে সর্বমোট ২০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে ২০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজন রোগী মৃত্যুবরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন জানান, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৭১ জন, আগস্ট মাসে ৫৯ জন এবং সেপ্টেম্বর মাসে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আক্রান্তদের মধ্যে জুলাই মাসের ৭১ জন রোগীর মধ্যে একজন রোগী ডেঙ্গুর পাশাপাশি নানান রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, রোগীদের দ্রুত সেবা দিতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা প্রস্তুত রয়েছে। তবে রোগীর তুলনায় চিকিৎসক ও কর্মী সংখ্যা কম থাকায় চিকিৎসা সেবা দিতে আমরা একটু হিমশিম খেয়ে যাচ্ছি।

ভর্তি রোগী গিয়াস উদ্দিন জানান, আমি প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতাল এসে ভর্তি হই। তারপরে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ আসে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ সেবনের পরে আজকে আমার ডেঙ্গু নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি সুস্থ আছি।

আরএমও, ডা. ইব্রাহিম বলেন, জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশার প্রজনন-ক্ষেত্র ধ্বংসে সবার সহযোগিতা প্রয়োজন। চলতি সময়ে ডেঙ্গুর প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলে আবারও সংক্রমণ হতে পারে।

ইএইচ

Link copied!