ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধি 

কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধি 

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৩:৫০ পিএম

কেন্দুয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নেত্রকোনার কেন্দুয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। 

মঙ্গলবার সকালের দিকে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কৃষ্ণরামপুর সকালের বাজারে তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।

লিফলেট বিতরণকালে কেন্দুয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন। বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

এ সময় দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জাতির মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে, দুর্নীতি-দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটবে।” তিনি আরও যোগ করেন, জনগণের পাশে থেকে বিএনপির এই কর্মসূচি আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। জনগণের শক্তিই আমাদের মূল শক্তি।

উপস্থিত উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালের নেতৃত্বে এই ধরনের কর্মসূচি এলাকায় বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করছে। তারা বিশ্বাস করেন, ৩১ দফার বার্তা মানুষ যত বেশি জানবে, তত বেশি ঐক্যবদ্ধ হবে।

স্থানীয় ব্যবসায়ী ও বাজারে আগত সাধারণ মানুষ জানান, তারা লিফলেট পড়ে তারেক রহমানের ঘোষিত দফাগুলো সম্পর্কে নতুনভাবে জানতে পেরেছেন। অনেকেই জানান, দীর্ঘদিন পর তারা মাঠে এভাবে বিএনপির নেতাদের কর্মসূচি প্রত্যক্ষ করলেন।

জেএইচআর

Link copied!