ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রতিমা বিসর্জনে নদীতে ডুবে নিখোঁজ ৩ শিশু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ১০:৩৪ পিএম

প্রতিমা বিসর্জনে নদীতে ডুবে নিখোঁজ ৩ শিশু

গাজীপুর ও নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে তিন শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজরা হলো হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা বিশ্বাস ও একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতিমা বিসর্জন দেখতে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠে শিশু অঙ্কিতা ও তন্ময়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের নৌকাটি তুরাগ নদীতে পৌঁছালে আরেকটি বড় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই ছোট নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অনেকেই সাঁতরে তীরে উঠলেও দুই শিশু পানিতে ডুবে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। 

স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে ডুবুরি দল এসে অভিযান চালাবে।’

অন্যদিকে, নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর ঢালাই ব্রিজ এলাকায় প্রতিমা বিসর্জনের সময় আরেক শিশু নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রতিমা বিসর্জনে ৫০টিরও বেশি নৌকা অংশ নেয়। সন্ধ্যার আগে প্রতিমাবাহী একটি নৌকা থেকে শিশু পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে সেখানে ডুবুরি দল না থাকায় রাজশাহী থেকে একটি উদ্ধারকারী দল আসছে।

ইএইচ

Link copied!