ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোণা জেলা ও কেন্দুয়া প্রতিনিধি

নেত্রকোণা জেলা ও কেন্দুয়া প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৫, ০২:৪০ পিএম

কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সিফাত (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে। নিহত সিফাত ঐ গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সিফাত পড়াশোনা করতো কিশোরগঞ্জের একটি মাদরাসায়। আল কোরআনের ২১ পাড়া মুখস্থ করেছিল। পূজার ছুটিতে বাড়িতে এসেছিল সে। শুক্রবার সকাল ৮টার দিকে সিফাত নারিকেল গাছে উঠে নারিকেল পাড়তে। এসময় নারিকেল গাছের ডগা কাটলে সেটা বিদ্যুতের তারে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে সিফাত মারা যায়। 

পরে আশেপাশের লোকজন গাছ থেকে তার লাশ নামায়। লাশটির অর্ধদেহ পুড়ে গেছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

ইএইচ

Link copied!