ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে ৬৫ হাজার টাকায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৫, ০৪:১১ পিএম

মহেশপুরে ৬৫ হাজার টাকায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে ৬৫ হাজার টাকায় বিক্রি হওয়া সদ্য প্রসূত শিশু অবশেষে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে। 

শুক্রবার ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দেনার দায়ে সদ্য প্রসূত শিশুকে বিক্রির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নির্দেশনা ও সহযোগিতায় পুলিশ বিশেষ অভিযান চালায়।

মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে মহেশপুর থানার এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে একটি টিম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

এদিকে, সন্তান বিক্রির মতো কলঙ্কজনক ঘটনাকে আড়াল করতে শুরু থেকেই স্থানীয় প্রভাবশালীরা সক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের দৃঢ় অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে অবশেষে শিশুটি উদ্ধার হয়।

বর্তমানে নবজাতক ও তার মা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সুজায়েত জানান, মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর মহেশপুর উপজেলার সুমাইয়া খাতুন নামে এক অসহায় মা দেনার দায়ে নিজের সদ্য প্রসূত শিশুকে ৬৫ হাজার টাকায় বিক্রি করেন। বিষয়টি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। সর্বশেষ পুলিশের দ্রুত অভিযানে নবজাতককে উদ্ধার সম্ভব হয়।

ইএইচ

Link copied!