ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‎নেত্রকোণায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

‎গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা 

‎গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা 

অক্টোবর ৪, ২০২৫, ০২:৩৫ পিএম

‎নেত্রকোণায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

‎নেত্রকোণায় 'তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় জেলা প্রেসক্লাব হলরুমে হেযবুত তওহীদ নেত্রকোণা জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।

জেলা হেযবুত তওহীদ এর সভাপতি আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে নেত্রকোণা সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় 

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির সাহিত্যবিষয়ক সম্পাদক মো. রিয়াদুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ ময়মনসিংহ বিভাগের সভাপতি মো. এনামূল হক বাপ্পা এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ সরকার, মোহনগঞ্জ উপজেলার সভাপতি সাইকুল ইসলাম, নেত্রকোণা সদর উপজেলার নারী নেত্রী খাদিজা খাতুন এবং কেন্দুয়া উপজেলার নারী নেত্রী জীবনা আক্তার।

‎আলোচকরা বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ ও আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের সঠিক উপস্থাপন ও গণসচেতনতা তৈরির মাধ্যমে গণমাধ্যম সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার হতে পারে। সভায় আলোচকবৃন্দ শান্তি সম্প্রীতিময় সমাজ গড়তে স্রষ্টার হুকুমে ফিরে যাওয়ার আহ্বান জানান। 

জেএইচআর

Link copied!