ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাথরঘাটায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৫, ০৫:৫৩ পিএম

পাথরঘাটায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলার মানুষের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার বিরুদ্ধে জনমত প্রকাশ করতে শনিবার সকাল ১০টায় পাথরঘাটা গোলচত্বরে বড় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কয়েক শতাধিক বিদ্যুৎ গ্রাহক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, পাথরঘাটার জন্য বিদ্যুৎ ভান্ডারিয়া থেকে ৬৬ কিলোমিটার দূর থেকে সরবরাহ না এনে বরগুনা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে থাকা লাইনটি নিরবিচ্ছিন্নভাবে চালু করার দাবি করেছেন। পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন, এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনে নামবেন পাথরঘাটার জনগণ।

বক্তারা বলেন, কয়েক যুগ ধরে পাথরঘাটার মানুষ বিদ্যুতের সমস্যায় ভুগছেন। নিয়মিত লো-ভোল্টেজ, ভুতুড়ে বিল ও লোডশেডিংয়ে উপজেলার বাসিন্দারা অতিষ্ঠ। জাতীয় গ্রিডে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকলেও এই উপজেলায় একদিনের মধ্যে সর্বাধিক মাত্র ৫ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। লো-ভোল্টেজের কারণে টেলিভিশন, ফ্রিজ, এসি এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।

উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মহিউদ্দিন এসমে ও সামাজিক সংগঠন প্রত্যয়ের সভাপতি মেহেদী সিকদার।

আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপি আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক সহ সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য উপজেলাবাসী মানববন্ধনে অংশ নিয়ে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, পাথরঘাটার মানুষ দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন। তাদের জীবনমানের উন্নয়নে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ অত্যন্ত জরুরি। সমস্যা সমাধান না হলে তারা বড় আন্দোলনের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবেন।

জেএইচআর

Link copied!