ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিজিবির অভিযানে বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৫, ০৩:৫১ পিএম

বিজিবির অভিযানে বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করে মারিশ্যা জোন।

শনিবার ২৭ বিজিবি মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডারের দিকনির্দেশনায় সহকারী পরিচালক হাফিজুরের নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীতে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ অবৈধ গাছের গুঁড়ি-কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরণের সর্বমোট ৩১৭.৩৮ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৬,৩৪,৭৬০ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম. শাহিনুর রহমান বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!