ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৫, ০২:২৭ পিএম

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে গ্রেপ্তার

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ কার্যক্রমের অংশ হিসেবে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল গত ২৪ ঘণ্টায় চাঁদপুরসহ আশপাশের নদ-নদীতে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, ৫ অক্টোবর সকাল থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে।

এ সময় ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়। অবৈধ জাল উদ্ধার করা হয় ২৭ লাখ ১ হাজার মিটার। জব্দ করা হয় ২৪১ কেজি ইলিশ মাছ এবং ৬টি মাছ ধরার নৌকা। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক ৫টি মামলা করা হয়েছে।

অভিযান শেষে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নদীতে যারা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।

জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জেএইচআর

Link copied!