ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৫, ০৩:১৬ পিএম

মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বগুড়ার শাজাহানপুরে বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অপবাদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বন্দরে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে প্রায় এক ঘন্টাব্যাপী যান চলাচলে ব্যাঘাত ঘটে।

জানা গেছে, গত ৫ অক্টোবর বিকেলে মাদ্রাসা ফটকের সামনে আওয়ামীলীগের দোসর ও অনিয়ম-দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ তুলে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসি।

এ বিষয়ে বামুনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেন জানান, “আমি মাত্র দেড় বছর আগে অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে যোগদান করেছি। যোগদানের পর প্রতিষ্ঠানে কোনো জনবল নিয়োগ করা হয়নি। মাদ্রাসার গভর্নিং বডির এডহক কমিটি গঠনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে তিন জনের একটি প্যানেল তৈরি করে জমা দেওয়া হয়েছে। কোন কাজেই স্বেচ্ছাচারিতা করা হয়নি। তারপরও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক বিক্ষোভ সমাবেশ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এদিকে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী দিনে আমাদের অধ্যক্ষের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা, হয়রানিমূলক অপবাদ ছড়ালে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

ইএইচ

Link copied!