ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে পুলিশ সুপার

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

অক্টোবর ৭, ২০২৫, ১১:২০ এএম

ফেনীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে পুলিশ সুপার

ফেনী শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধ দখল উচ্ছেদ করতে মাঠে নেমেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

সোমবার বিকেলে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় বড় মসজিদ এলাকা এবং খেজুর চত্বর থেকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথা পর্যন্ত এলাকায় ফুটপাতের থাকা অবৈধ দোকান, ভাসমান দোকান, অস্থায়ী স্থাপনা ও যত্রতত্র অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়।

এসময় ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যাবসা পরিচালনাকারী ও মৌখিক সতর্ক করেন তিনি।

তবে অভিযান শেষে আবারও দখলে চলে যায় সড়ক ও ফুটপাত। এমন খবরে রাতে দ্বিতীয় দফা অভিযানে নামে পুলিশ প্রশাসন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিভিন্ন জিনিসপত্র ও মালামাল জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান, ট্র্যাফিক ইন্সপেক্টর এসএম শাখাওয়াত হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য ও পৌরসভার টিম উপস্থিত ছিলেন।

অভিযানে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শহরের ফুটপাত দখল করার কারণে সৃষ্ট যানজটে চলাচলে মানুষের খুব কষ্ট হচ্ছে। শহরবাসীকে নিরাপদ ও সুন্দর পরিবেশে রাখতে এ অভিযান। ফেনী শহরকে যানজটমুক্ত ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

জেএইচআর

Link copied!