ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৫, ১১:৩৩ এএম

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু 

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ভবানীপুর ভাটোপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত সেনাসদস্য রঞ্জু আহমেদের ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্ধু রাফিকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শরৎনগর বাজারের দিকে যাচ্ছিলেন শাওন। পথে পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভটভটি গাড়িতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন শাওন আর পাশের খড়ের গাদায় গিয়ে পড়েন বন্ধু রাফি।

এসময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এঘটনায় তার বন্ধু রাফি সামান্য আঘাতপ্রাপ্ত হন। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

জেএইচআর

Link copied!