ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় যুবকের আত্মহত্যা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৫, ০৭:৫৬ পিএম

কেন্দুয়ায় যুবকের আত্মহত্যা

নেত্রকোণার কেন্দুয়ায় শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৬টার দিকে কেন্দুয়া উপজেলাধীন আশুজিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মস্তুল মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শফিকুল ইসলাম রাতে ভাত খেয়ে নিজ ঘরের রুমে ঘুমিয়ে পড়ে। নিহত শফিকুল ইসলামের মা মালেকা বেগম ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে দেখেন, তার ছেলে শফিকুল ইসলাম রুমে নেই। তাৎক্ষণিক বাড়ির বাইরে গিয়ে দেখেন, শফিকুল ইসলাম পুকুর পাড়ে আমগাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস ঝুলে আছে এবং তার পা লড়াচড়া করছে।

মালেকা বেগমের আত্মচিৎকারে ঘটনাস্থলের পাশের মসজিদের মুসল্লিগণ দ্রুত এসে শফিকুল ইসলামকে ফাঁসির রশি কাটিয়ে মাটিতে নামান এবং স্থানীয় ডাক্তারকে দিয়ে চিকিৎসা করান। স্থানীয় ডাক্তার পরীক্ষা করে শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ফাঁসিতে ঝুলে শফিকুল ইসলাম নামের এক যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!