ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০২:৩৮ পিএম

শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে নিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার বৃদ্ধের নাম গোলাপ রহমান। তিনি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের হাজী বাড়ির মৃত নজির আহাম্মদের ছেলে।

ঘটনাটি ঘটে গত ৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে একই এলাকার প্রতিবেশী গোলাপ রহমান ফুসলিয়ে কবরস্থানে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের অভিযোগ ওঠে।

পরে ভুক্তভোগী শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার দিনগত রাতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত গোলাপ রহমানকে গ্রেপ্তার করে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, অভিযুক্তকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

জেএইচআর

Link copied!