ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল-ভায়াগ্রা উদ্ধার, ৭ বাংলাদেশি আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৬:১১ পিএম

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল-ভায়াগ্রা উদ্ধার, ৭ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ ও ৯ অক্টোবর মাধবখালী, খোসালপুর, পলিয়ানপুর ও বাঘাডাংগা সীমান্তে পৃথক অভিযানে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৫১৬ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এছাড়া ভারত থেকে দেশে প্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় সাতজন বাংলাদেশিকে—চার পুরুষ, দুই নারী ও এক শিশু—অটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!