ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৫, ০৫:২৮ পিএম

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাফেজ রনি (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৫টায় কেন্দুয়া পৌরসভার দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদরাসায়। 

নিহত হাফেজ রনি উপজেলার হারুলিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি বাবা-মায়ের তৃতীয় সন্তান।

মাদরাসা, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হাফেজ রনি দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদরাসার ছাত্র এবং এই মাদরাসা থেকে ২৯ পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। ভোর ৫টায় ঘুম থেকে উঠে নামাজের ওজু করার জন্য বের হওয়ার সময় তিনি বাইরে পাইপের বাল্ব জালানোর জন্য পাইপে লাগানো সুইচ অন করতে গেলে বিদ্যুতায়িত হন। 

পরে তাকে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাফেজ রনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “বিদ্যুৎপৃষ্টে উপজেলার হারুলিয়া গ্রামের রনি নামের এক মাদরাসা ছাত্র মারা গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ইএইচ

Link copied!