ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৫, ০৮:২৭ পিএম

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির বিভিন্ন বক্তব্য ও মতাদর্শের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে “বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ” ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জোনায়েদ সাকি দেশীয় সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় ঐতিহ্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। 

তাদের দাবি, তার মাধ্যমে দেশে নাস্তিক্যবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বক্তারা আরও বলেন, “সমাজে সমকামিতা স্বাভাবিকীকরণ, পরিবার ব্যবস্থা ধ্বংস এবং ধর্মীয় মূল্যবোধকে আঘাত করতে পরিকল্পিতভাবে কাজ করছেন জোনায়েদ সাকি।”

এ সময় বিক্ষোভকারীরা বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রতীক ব্যতীত অন্য কোনো প্রতীককে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন দাবি করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সচেতন মহিলা সমাজের নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা, শাহেরা খাতুন, মোসাম্মদ নয়নসহ আরও অনেকে।

সমাবেশে সানজিদা আক্তার ফারজানা বলেন, “বাম রাজনীতির নামে বাঞ্ছারামপুরে ধর্মবিরোধী চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলছি—ধানের শীষ ব্যতীত অন্য কোনো মার্কা এখানে গ্রহণযোগ্য নয়। দীর্ঘ ১৭ বছর ধরে নিপীড়ন-ধমনীর মধ্যেও আমরা এই অবস্থানে অটল থেকেছি।”

বক্তারা আরও বলেন, “যারা বাম রাজনীতির আড়ালে ষড়যন্ত্র করছে তারা দেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে রাজনীতি হবে না—হতে দেওয়া হবে না।”

বক্তারা অবিলম্বে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ধর্মবিদ্বেষী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ইএইচ

Link copied!