ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডাসারে ইমামের মোটরসাইকেল চুরি, আটক ২

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৫, ০১:৫২ পিএম

ডাসারে ইমামের মোটরসাইকেল চুরি, আটক ২

মাদারীপুরের ডাসারে একটি মসজিদের সামনে থেকে ইমামের মোটরসাইকেল চুরির ঘটনায় দুই চোরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় তাদের কাছে থেকে চুরির লাল রংয়ের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

রোববার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, কালকিনি উপজেলার মো. সলেমান সরদারের ছেলে মো. বাবু সরদার (২৫) ও কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার (২০)।

ভুক্তভোগী ইমাম হাবিবুর রহমান হাবিব জানান, গত মাসের ২৩ তারিখ আমি মসজিদে জোহরের নামজের পরে মসজিদের মিনারের উপর মটর সাইকেলের চাবি রেখে ঘুমিয়ে পড়ি। এই সুযোগে চাবিসহ আমার ব্যবহৃত লাল রংয়ের একটি পালসার মটর সাইকেল নিয়ে যায় চোর। পরে থানায় জিডি করি। 

শনিবার দুপুরের দিকে আমি আরেকটি মটর সাইকেল নিয়ে মাদারীপুর তেলের পাম্পে গেলে, আমার ব্যবহৃত মোটরসাইকেলসহ দুইজনকে দেখতে পাই। এসময় দুই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি চোর চোর বলে চিৎকার করি। মটর সাইকেলসহ চোর দ্রুত ঘটনা স্থান ত্যাগ করার সময় মাদারীপুর স্টেডিয়ামের কাছে পড়ে যায়। এসময় স্থানীয় জনতা এগিয়ে আসলে চোরকে ধরতে সক্ষম হই। পরে মটর সাইকেলসহ ওই দুই চোরকে ডাসার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ডাসারে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করে চুরির মামলা হয়। আজ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করবে।

তিনি আরও জানান, যেখানে সেখানে মোটর সাইকেল না রাখার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

জেএইচআর

Link copied!