ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের স্মারকলিপি পেশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৫, ০৩:৪৬ পিএম

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের স্মারকলিপি পেশ

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে র‌্যালি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে জামায়াতে ইসলামী।

রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

পরে তাদের দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করা হয়।

এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর, নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী সগির আহম্মদ, কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর মতিয়ার রহমান, বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, সদর শাখার আমীর ড. হাবিবুর রহমান, শহর শাখার আমীর অ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। সেই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারের দাবি জানান।

ইএইচ

Link copied!