ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসবে ভক্তদের সেবা দিলেন বিএনপি নেতা

আব্দুল খালেক, গোদাগাড়ী (রাজশাহী)

আব্দুল খালেক, গোদাগাড়ী (রাজশাহী)

অক্টোবর ১২, ২০২৫, ০৭:২৮ পিএম

ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসবে ভক্তদের সেবা দিলেন বিএনপি নেতা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ীতে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন—ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসবে ভক্তদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

উৎসব চলাকালে খেতুর ধামে ভক্তদের জন্য মানবিক সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালনা করেন তিনি। শনিবার বিকেলে তীর্থস্থানের পাশে নিজ বাড়ির সামনে অ্যাডভোকেট তারেক উৎসবে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খাদ্য, স্যালাইন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন।

ভক্তদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার উদ্যোগে ছিল অ্যাম্বুলেন্স সেবা, ২৪ ঘণ্টা চিকিৎসা সহায়তা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদকর্মীদের জন্য আলাদা বসার স্থান, আপ্যায়ন ও বিশ্রামস্থল প্রস্তুত করা হয়।

অ্যাডভোকেট তারেক ও তার দলের নেতাকর্মীরা সার্বক্ষণিক ভক্তদের সেবা কার্যক্রমে যুক্ত ছিলেন। মানবিক এই উদ্যোগে মুগ্ধ হয়ে মেলায় উপস্থিত বাউল শিল্পীরাও গানে গানে তাঁর প্রশংসা করেছেন।

জানা যায়, তিনি আয়োজকদের আর্থিক সহযোগিতাও প্রদান করেছেন। তবে ধর্মীয় আরাধনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে তাঁর ছোট ভাই—বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের সদস্য ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সাইফুল ইসলাম হীরককে নির্দেশ দেন অ্যাডভোকেট তারেক।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি উপেন্দ্রনাথ মণ্ডল বলেন, “অ্যাডভোকেট তারেক সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকেন। এই বিশাল আয়োজনে তাঁর সহায়তা গর্ব করার মতো।”

গোদাগাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন পাল বলেন, “৪৩ বছর ধরে এই মহাউৎসবের সঙ্গে আছি, কিন্তু অ্যাডভোকেট তারেকের মতো এমন আন্তরিক সহযোগিতা আগে কখনো দেখিনি।”

নিজের উদ্যোগ সম্পর্কে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা এ অঞ্চলের সমাজ-সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমি নির্বাচিত হলে তাদের ধর্মীয় নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে একজন বিশেষ প্রতিনিধি নিয়োগ দেব, যিনি সব সময় তাদের পাশে থাকবেন।”

দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মুখর এই তিরোভাব তিথি মহাউৎসব রবিবার শেষ হয়েছে।

ইএইচ

Link copied!