ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৫, ০৭:৩২ পিএম

ফেনীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ফেনীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তাসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হবে।

জেলায় ৪ লাখ ২৫ হাজার ৪৩৭ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইএইচ

Link copied!