ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৫, ১০:৪১ এএম

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দিনগত রাত ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক।

তিনি জানান, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় হাইমচর উপজেলার বারতহবিল সংলগ্ন এলাকায় কিছু জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিলেন। অভিযানে ধাওয়া করে ১১ জনকে আটক করা হয়। এ সময় একটি বোট থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

পরবর্তীতে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টে হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি আটক ১১ জেলের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেন। বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেনসহ কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা।

জেএইচআর

Link copied!