ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুর্যোগ প্রশমন দিবসে রংপুরে অগ্নিকাণ্ডের ওপর মহড়া ও র‌্যালি

সুজন আহম্মেদ, রংপুর

সুজন আহম্মেদ, রংপুর

অক্টোবর ১৩, ২০২৫, ০৪:৪৯ পিএম

দুর্যোগ প্রশমন দিবসে রংপুরে অগ্নিকাণ্ডের ওপর মহড়া ও র‌্যালি

রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি বের হয়। 

র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে গ্যাসের মাধ্যমে বাড়িতে, রান্নাঘরে এবং অফিস-আদালতে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে তা নেভানো যাবে সে বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের প্রতিনিধি।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। 

জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) রমিজ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম, সদর পিআইও মনিমুল হক, ওয়ার্ল্ড ভিশন রংপুরের সিনিয়র ম্যানেজার উত্তম দাসসহ বিভিন্ন এনজিওকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কাউট ও রেডক্রিসেন্ট সদস্যরা।

ইএইচ

Link copied!