ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৫, ০৮:৩০ পিএম

সোনারগাঁয়ে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজ সংলগ্ন ডোবা থেকে সায়মা (২২) নামের এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা বন্দী লাশটি উদ্ধার করে। খোলার পর দেখতে পায় একটি যুবতীর মরদেহ, তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে যায়। নিহত যুবতীর নাম সায়মা তিনি স্থানীয় কলাপাতা বার্গার নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।  

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।

জেএইচআর

Link copied!