ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইটনায় ৪৮ হাজার ৮৬০ জনকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৫, ০২:৪৫ পিএম

ইটনায় ৪৮ হাজার ৮৬০ জনকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় মোট ৪৮ হাজার ৮৬০ জন শিশু-কিশোরকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ জানান, ১২ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।

তিনি বলেন, “ইতোমধ্যে প্রাথমিকভাবে ৪৮ হাজার ৮৬০ জনকে টিকার আওতায় আনার লক্ষ্য স্থির করা হয়েছে। এর মধ্যে ২৭ হাজার ৫৭৬ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২১ হাজার ২৮৪ জনকে কমিউনিটি সেন্টারের মাধ্যমে টিকা দেওয়া হবে।”

ইতিমধ্যে ২০ হাজার ৫৬ জন শিশু-কিশোর টিকা প্রদানের জন্য নিবন্ধন সম্পন্ন করেছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার ৭৩৩ জন এবং কমিউনিটি সেন্টারের মাধ্যমে ৬ হাজার ৩২৩ জন নিবন্ধন করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইটনা উপজেলায় ৮ হাজার ৩৪৯ জন শিশু-কিশোর টিকার আওতায় এসেছে।

ডা. বিধান চন্দ্র দেবনাথ আরও জানান, যারা এখনো নিবন্ধন করতে পারেনি, তাদেরও ম্যানুয়েল রেজিস্ট্রি খাতার মাধ্যমে টিকা প্রদান করা হবে, যাতে কেউ টিকার বাইরে না থাকে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই ইটনা উপজেলায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

ইএইচ

Link copied!