ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৫, ০৫:২৬ পিএম

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দম্পতিকে আটক করেছে।

বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘী সেনা ক্যাম্পের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত দম্পতিরা হলেন- কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার জহির আলম (৫৪) ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। আটক এ দম্পতি বর্তমানে উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করেন।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে মহাসড়ক দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে এক দম্পতি ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনায় তল্লাশি চৌকি বসানো হয়। অভিযান সময়ে ব্যাটারি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হলে কালো রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন ফোন ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!