ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় মোবাইল কোর্টের অভিযানে অর্থদণ্ড

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৫, ০৬:৪২ পিএম

কেন্দুয়ায় মোবাইল কোর্টের অভিযানে অর্থদণ্ড

নেত্রকোণার কেন্দুয়ায় ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয় কেন্দ্রে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী ।

সেই সঙ্গে ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয় করায় মানিক ট্রেডার্সকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকাল ৩টায় কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন মৎস্য ও পশুখাদ্য বিপনিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয় এবং লাইসেন্স না থাকায় মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুসারে একটি প্রতিষ্ঠানকে আইনের ৪ ধারা লঙ্ঘনে ২০ ধারায় ১ হাজার টাকা সতর্কতামূলক দণ্ড প্রদান করা হয়েছে। 

এছাড়া ভেজাল খাদ্য বিক্রয় না করার নির্দেশসহ সকল প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!