ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ–৫

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৫, ০২:৩৩ পিএম

মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ–৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ–৫ পেয়েছে। 

এ বছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪২ জন এবং মানবিক বিভাগের ৪ জন।

কলেজ সূত্রমতে, চলতি বছর এই কলেজ থেকে ৫৭তম ব্যাচের ৪৬ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এদের প্রত্যেকেই জিপিএ–৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২২ জন পেয়েছে গোল্ডেন জিপিএ।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সাল পিএসসি বলেন, ১৯৬৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা। কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকিতেই এ ফলাফল অর্জিত হয়েছে। এই কৃতিত্ব ভবিষ্যতেও ক্যাডেট কলেজের গৌরব ও ঐতিহ্যকে সমুন্নত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচ

Link copied!