ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া

অক্টোবর ১৯, ২০২৫, ০৬:১৭ পিএম

কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বানার নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে গিয়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন নারী আহত হয়েছেন। 

রোববার দুপুরে উপজেলার সনমানিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০) এবং একই গ্রামের নায়েবের বাড়ি এলাকার ওয়াখিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪০)। আহত দীনা সুলতানাকে (২৭) উদ্ধার করে স্থানীয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের বানার নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নামেন চারজন নারী। নদীর পানির প্রবল স্রোতে এক পর্যায়ে তারা ভারসাম্য হারিয়ে স্রোতের টানে ভেসে যেতে থাকেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দীনা সুলতানাকে উদ্ধার করতে সক্ষম হলেও লিপি ও বিলকিস পানির স্রোতে তলিয়ে যান।

বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় বিলকিসের মরদেহ উদ্ধার করা হয়।

কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুর রব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আড়াল পুলিশ তদন্ত কেন্দ্র এবং থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান এবং উদ্ধার কার্যক্রমে যোগ দেন। এক নারী লাশ তাৎক্ষণিক এবং অপর নারীর লাশ ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!