ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সওজ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৩০ পিএম

সওজ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার মানববন্ধন

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাষ্টাররোল শ্রমিক কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন করা, ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবিতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার পিরোজপুর সড়ক ও জনপথ অফিসে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার প্রচার সম্পাদক মো. মারুফ হোসেন।

২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে। 

এছাড়া সকল মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের "৩২১১১০৪-আনুষঙ্গিক প্রতিষ্ঠান" কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে।

এই দাবিসহ মোট সাত দফা দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন।

ইএইচ

Link copied!