ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেবীগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৫, ০১:৪৫ পিএম

দেবীগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এ কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর হলেও আজ তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সরকার অবিলম্বে এ দাবিগুলো বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করবে এটাই আমাদের প্রত্যাশা।

তারা আরও হুঁশিয়ারি দেন, অন্তবর্তীকালীন সরকার যদি এই ন্যায্য দাবি মেনে না নেয়, তবে আগামী আন্দোলনে সারাদেশের শিক্ষক সমাজ রাজধানীর সচিবালয় ঘেরাও করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম রেজা, কলেজের সিনিয়র শিক্ষক নুরে আলম টুটুল এবং মাধ্যমিক শাখার আহ্বায়ক সহকারী শিক্ষক আলাকুল ইসলাম প্রমুখ।

জেএইচআর

Link copied!