ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত প্রযুক্তি ও সম্প্রসারণ নিয়ে কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৫, ০৫:৩৫ পিএম

গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত প্রযুক্তি ও সম্প্রসারণ নিয়ে কর্মশালা

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক 'গম ও ভুট্টার উদ্ভাবিত প্রযুক্তিসমূহের পরিচিতি ও সম্প্রসারণ' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালার প্রধান লক্ষ্য ছিল গম ও ভুট্টার উদ্ভাবিত নতুন প্রযুক্তিগুলি কৃষক এবং সংশ্লিষ্ট সকলের কাছে পরিচয় করানো এবং সেগুলির বিস্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা।

গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সেমিনার রুমে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। আর সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ.এস.এম. গোলাম হাফিজ, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম, প্রাক্তন পরিচালক (প্রশিক্ষণ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মো. বেলাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ড. মো. আব্দুল হাকিম, পরিচালক (প্রশাসন ও অর্থ), বিডব্লিউএমআরআই।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মাহফুজ বাজ্জাজ, পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং), বিডব্লিউএমআরআই। এছাড়াও অতিথিবৃন্দ ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বেশি বেশি করে গম ও ভুট্টার নতুন নতুন জাত উদ্ভাবন করতে হবে।
স্বল্প জায়গায় বেশি ফলন, বছরে ৪টি ফলন করা এবং কৃষি যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। এ জন্য গবেষণা কাজে ইনভেস্ট বেশি করতে হবে।

বক্তারা আরও বলেন, আধুনিক কৃষি নির্ভর ব্যবস্থা করতে হবে। সেই সাথে বিজ্ঞানীদের দেশের কাজে ভূমিকা রাখতে হবে। কোনোভাবেই কৃষি জমি নষ্ট করা যাবে না।

জেএইচআর

Link copied!