ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাশিয়ানীতে কৃষি ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ কর্মসূচি অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৫, ০৭:০২ পিএম

কাশিয়ানীতে কৃষি ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ কর্মসূচি অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উদযাপনে’ গ্রাহক সেবা পক্ষ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তা অংশগ্রহণে মঙ্গলবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের হল রুমে কৃষি ব্যাংক কাশিয়ানী শাখার উদ্যোগে দিনব্যাপী গ্রাহক সেবা পক্ষ উদযাপন এবং সরেজমিনে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি ও কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান ফকির এবং কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের মধ্যে ৮% হারে সিএসএসএমই ঋণ, ক্রেডিট গ্যারান্টি স্কীম, নতুন উদ্যোক্তাদের বিশেষ অর্থায়ন সুবিধা, নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা ও কৃষি পণ্য বাজারজাতকরণ ঋণ সুবিধা সম্পর্কে ধারণা প্রদান করা হয় এবং নতুন উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়। 

প্রধান অতিথি বলেন, এ কর্মশালা পুঁজির অভাবে কৃষি জমিতে চাষাবাদ ও ব্যবসা করতে না পারা সম্ভাবনাময়ী তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে বেকারত্ব হ্রাস পাবে এবং উৎপাদন বৃদ্ধির ফলে আমদানি নির্ভরতা কমবে।

বাংলাদেশ কৃষি ব্যাংক গোপালগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের অফিসার এ.কে. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে তরুণ উদ্যোক্তা উদযাপন ও সরেজমিনে কৃষি ঋণ বিতরণ কর্মসূচিতে আর্থিক সাক্ষরতা, সিএমএসএমই, এবং বিভিন্ন ঋণ ও বিনিয়োগ সুবিধা বিষয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

ইএইচ

Link copied!