ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবাবগঞ্জে গ্রামপুলিশকে নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৫, ০৪:০৬ পিএম

নবাবগঞ্জে গ্রামপুলিশকে নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৭৯ জন গ্রামপুলিশের মধ্যে পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট ৭৯ জন গ্রামপুলিশের হাতে নতুন পোশাক, জুতা, বেল্ট, টর্চলাইটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, গ্রামপুলিশ প্রশাসনের মূল শিকড় পর্যায়ে কাজ করে। তাদের দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এসব পোশাক ও সরঞ্জাম প্রদান করছে। আমাদের গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৭৯ জন গ্রামপুলিশ সদস্যকে এসব পোশাক দেওয়া হয়েছে। পোশাকের সঙ্গে ছাতা, লাইট, জুতা ও বেল্ট রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ, সহ গ্রামপুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গ্রামপুলিশ সদস্যরা নতুন পোশাক ও সরঞ্জাম পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।

জেএইচআর

Link copied!