ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৫, ০৪:২০ পিএম

মহেশপুরে স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামে স্বামীর ওপর অভিমান করে রেক্সোনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।

রোববার সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রেক্সোনা খাতুন গয়েশপুর গ্রামের হাবিল শেখের মেয়ে এবং ধান্যহাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে রেক্সোনা ও আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার সকালে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রেক্সোনা ঘরে থাকা ঘাসনাশক বিষ পান করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেক্সোনাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!