ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লোহাগড়ায় মহানবীকে নিয়ে কটূক্তি: এলাকাবাসীর তীব্র নিন্দা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৫, ০৮:০২ পিএম

লোহাগড়ায় মহানবীকে নিয়ে কটূক্তি: এলাকাবাসীর তীব্র নিন্দা

লোহাগড়ায় কুরআন বিতরণ অনুষ্ঠানে নিউজ পোস্ট করলে Tonmoy DS নামের ফেসবুকে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তি এবং যৌনতা সম্পর্কিত মন্তব্য করায় এলাকাবাসীর মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে রোববার সকালে পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় অনুষ্ঠানের কার্যক্রম এনটিভি চ্যানেলে সরাসরি (লাইভ) সম্প্রচারিত হয়।

তবে অনুষ্ঠানটি লাইভ চলাকালে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওর কমেন্ট বক্সে Tonmoy DS নামের একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কুরআন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক ও যৌনতা সংক্রান্ত অবমাননাকর মন্তব্য করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। 

এলাকাবাসী, কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “একজন মুসলমানের হৃদয়ের কেন্দ্রে আঘাত হেনেছে এই মন্তব্য। এ ধরনের ধর্মীয় অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তারা অবিলম্বে Tonmoy DS নামের ফেসবুক আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও ছাত্রসমাজের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অনেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এমন অপকর্ম আর কেউ করার সাহস না পায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “বিষয়টি এখনো আমরা জানি না। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!