ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যাঅভিযোগ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৫, ১২:২৩ পিএম

পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যাঅভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত নববধূ তানজিলাকে আটক করেছে।

নিহতের নাম আব্দুল করিম (২৫)। তিনি উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে গাড়িচালক আব্দুল করিম বিয়ে করেন সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাছেন আলীর মেয়ে তানজিলা খাতুনকে। তবে বিয়ের আগেই তানজিলার প্রতিবেশী সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।

বিয়ের পর তানজিলা বাবার বাড়ি গেলে প্রেমিক নাহিদ তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে তারা করিমকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, নাহিদ তানজিলাকে গ্যাস ট্যাবলেট কিনে দেয় এবং সেটিকে কৃমির ট্যাবলেট বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেয়।

সোমবার (২৭ অক্টোবর) রাতে তানজিলা স্বামী করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। কিছুক্ষণ পর করিমের পেটে জ্বালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে স্থানীয় নূরজাহান হাসপাতালে এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় করিমের মৃত্যু হয়।

এ ঘটনায় নববধূ তানজিলাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে শত শত নারী-পুরুষ ভিড় করছেন।

জেএইচআর

Link copied!