ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সিংগাইরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৫, ০৮:৪২ পিএম

সিংগাইরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী গত কয়েকদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন। তবে তার নাম-পরিচয় কেউ জানাতে পারেননি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!