ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

নভেম্বর ২, ২০২৫, ০২:০৪ পিএম

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ফেনীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মনিরা হক।

রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, সহকারী কমিশনার (জুডিসিয়াল মুন্সিখানা শাখা) ফারাজ হাবীব খানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার এমএ সাঈদ খান, চ্যানেল ২৪ প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. মাইন উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, সময় টিভির সহযোগী সিনিয়র করেসপন্ডেন্ট আতিয়ার সজল, ইনডিপেডেন্ট টিভি প্রতিনিধি মো. সমির উদ্দিন ও বনিক বার্তা প্রতিনিধি নুরউল্লাহ কায়সার।

অনুষ্ঠানে জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক মনিরা হক সাংবাদিকদের বক্তব্য থেকে ওঠে আসা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!