ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাজীগঞ্জে ৪ হোটেল মালিকসহ সাত ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৫, ০৪:৪২ পিএম

হাজীগঞ্জে ৪ হোটেল মালিকসহ সাত ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে চার হোটেল মালিকসহ সাত ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাসি খাবার সংরক্ষণ ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে স্টার হোটেল অ্যান্ড সুইটস মালিককে ২০ হাজার, গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টকে ৫ হাজার, নারগিস ফুডকে ৫ হাজার, রাজমহল হোটেলকে ৫ হাজার, ভিআইপি ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, ওয়েলকাম সুপার শপকে ৫ হাজার এবং বন্ধু ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তরা ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানেও নিয়মিত মনিটরিং চালানো হচ্ছে। এ সময় জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জেএইচআর

Link copied!