ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রেলবাজারে ১ কোটি ২৬ লাখ টাকায় স্থাপনা নির্মাণের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৫, ০৫:২৭ পিএম

রেলবাজারে ১ কোটি ২৬ লাখ টাকায় স্থাপনা নির্মাণের উদ্বোধন

এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে প্রবৃদ্ধি সুইচ কন্টাক্ট প্রকল্পের আওতায় দিনাজপুর পৌরসভার রেলবাজার এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।

উদ্বোধনকৃত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে- আরসিসি রাস্তা, ড্রেন, ফিস ও মিট সেড, টিউবওয়েল, স্ট্রিট সোলার লাইট ও গণশৌচাগার।

উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিনারুল ইসলাম খান সোহেল, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান সিদ্দিকী, উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) মীর তোফাজ্জল হোসেন, উপসহকারী প্রকৌশলী রিমেল আহমেদ, বাজার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বকুল, কার্যসহকারী মো. হামিদুল হক, ঠিকাদারের প্রতিনিধি সাইফুল্লাহ হারু, জেলা বিএনপি সদস্য শওকতুল্লাহ মজিদ বাদশা, প্রজন্ম দল জেলা শাখার আহ্বায়ক বিপ্লব কুমার নাগ জয়সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে প্রশাসক রিয়াজ উদ্দিন বলেন, এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রেলবাজার এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবা আরও সহজ ও আধুনিক হবে।

জেএইচআর

Link copied!