ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে সাবেক ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

নভেম্বর ৩, ২০২৫, ০৩:০১ পিএম

বালিয়াকান্দিতে সাবেক ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা স্বেচ্ছাসেবকদল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাবেক পুলিশ পরিদর্শক আবু শামা মো. ইকবাল হায়াতের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল ও তার দ্রুত গ্রেপ্তার করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপি জেলা প্রশাসক সুলতানা আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে তুহিনুর রহমান সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের ১২ জানুয়ারি আমাকে অপহরণ, গুম, চাঁদা আদায় এবং খুনের চেষ্টা করা হয়েছিল। বিভিন্ন মামলায় আমাকে নির্যাতন করা হয় এবং ৫ লক্ষ টাকা চাঁদা নেওয়া হয়। চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ নই এবং নিয়মিত হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

তিনি আরও জানান, ২৫ আগস্ট বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, সাবেক ওসি আবু শামা মো. ইকবাল হায়াতসহ ১০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। ৩০ আগস্ট বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়। এর পরও ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে নিয়মিত মামলার আসামী আবু শামা মো. ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, নির্যাতনের মামলার আসামীকে পদোন্নতি দেওয়া দুঃখজনক ও নিন্দনীয়। দ্রুত তাকে গ্রেপ্তার এবং পদোন্নতি বাতিল না করা হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!